বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-২৪ ১৪:৫৮:৪৪
নরসিংদীতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ছয় জন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে পলাশ উপজেলার ভাগদী কদমতলায় এ দুর্ঘটনা ঘটে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাইবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বাসচালকের নাম ইদ্রীস আলী। তিনি কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। নিহত কাভার্ডভ্যানের চালক এবং আহতদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাইবুল ইসলাম জানান, ঢাকাগামী এনা পরিবহনের বাস ভোরে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের পলাশ উপজেলার ভাগদী কদমতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক ইদ্রিস আলী এবং কাভার্ডভ্যানের চালক নিহত হন। গুরুতর আহত ছয় জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














