
রাজধানীর ডেমরায় ভলভোর বাস ডিপোতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আজ রাত ৮টা ৫০ মিনিটে ডেমরার কোনাপাড়ায় ডিপোতে থাকা বেশ কয়েকটি ভলভো বাসে আগুন লাগে।
ডেমরা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে এবং আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এএ