ডেমরায় ডিপোতে থাকা ভলভো বাসে আগুন
আপডেট: ২০২৪-০৪-০২ ১১:৩৬:১৩
রাজধানীর ডেমরায় ভলভোর বাস ডিপোতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আজ রাত ৮টা ৫০ মিনিটে ডেমরার কোনাপাড়ায় ডিপোতে থাকা বেশ কয়েকটি ভলভো বাসে আগুন লাগে।
ডেমরা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে এবং আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














