লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-০৭ ১৫:১০:১৪


সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৮ কোটি ২৭ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সায়হাম কটনের লেনদেন হয়েছে ২১ কোটি ৪৯ লাখ ৭৬ হাজার টাকার।

২০ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এনভয় টেক্সটাইল লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি , বেক্সিমকো লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

 

এসকেএস