দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-০৬ ১৬:০৮:০৫


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৬৮ শতাংশ। ফান্ডটি ১ হাজার ৫০ বারে ৭২ লাখ ৫১ হাজার ৬ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৭৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ১৪ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৬১ বারে ৩২ হাজার ৪১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৬৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৬২ শতাংশ। ফান্ডটি ১ হাজার ৫৯ বারে ৫৭ লাখ ১০ হাজার ৪৩৪ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের৩.৫৭ শতাংশ, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৩.২২ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.০২ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.৯২ শতাংশ,  এবি ফার্মার ১.৭৭ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ১.৭২ শতাংশ এবং এনভয় টেক্সটাইলের ১.২৯ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস