সূচক কমলো শতাধিক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-০৬ ১৪:৪৭:২৯
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৬ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৮৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০ টির, দর কমেছে ৩৪৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১ টির।
ডিএসইতে ৫৪৫ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৭৬ কোটি ৬৫ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭২০ কোটি ৯২ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১ পয়েন্টে।
সিএসইতে ২০৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির দর বেড়েছে, কমেছে ১৫৭ টির এবং ১৭ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












