সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-০৫ ১০:২০:২৭
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩১ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.২২ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাষ্ট্রিজের ২৬ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৩৪ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ২৫ কোটি ৮২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.২৪ শতাংশ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সায়হাম কটনের ২৩ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা , আইপিডিসির ১৮ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা , বেক্সিমকো ফার্মার ১৫ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা , প্যাসিফিক টেক্সটাইলের ১৫ কোটি ১১ লাখ ১০ হাজার টাকা , ব্র্যাক ব্যাংকের ১২ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা , লাভেলো আইসক্রীমের ১১ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা এবং ফারইস্ট নিটিংয়ের ১১ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














