আন্দোলন ইস্যুতে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২১ কর্মকর্তার শাস্তি মওকুফ
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-০৬ ১৩:০৮:৪৭
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভাজন ইস্যুতে আন্দোলনের কারণে সাময়িক বরখাস্তের পর লঘুদণ্ড পাওয়া ২১ কর্মকর্তার শাস্তি মওকুফ করেছে সরকার।
গত ২ সেপ্টেম্বর এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আহসান হাবিব স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে এসব প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনগুলোতে দণ্ডপ্রাপ্ত ২১ কর্মকর্তার শাস্তি মওকুফের সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














