ব্লক মার্কেটে লেনদেন ১৫ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-০৬ ১৫:৩৮:২৮


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৫ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৪৬ লাখ ৫৮ হাজার ৪৯৬ টি শেয়ার ৫৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ৭৫ লাখ ৪ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সায়হাম টেক্সটাইলের ৩ কোটি ২০ লাখ  টাকার, দ্বিতীয় স্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৪৪ লাখ টাকার ও তৃতীয় স্থানে একমি পেস্টিসাইটের ১ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস