পুবালী ব্যাংকের শেয়ার ক্রয় করবে ট্রাউজার লাইন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-০৯ ১৪:৫৮:০১


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের পুবালী ব্যাংক পিএলসির শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে ট্রাউজার লাইন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, পুবালী ব্যাংকের ২৩ লাখ ৫০ হাজার শেয়ার বর্তমান বাজার দরে ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ট্রাউজার লাইন লিমিটেড।

ট্রাউজার লাইন লিমিটেডের পরিচালক রানা লায়লা হাফিজ একই সঙ্গে পুবালী ব্যাংক পিএলসির একজন পরিচালক এবং ট্রাউজার লাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

এসকেএস