প্রাইম ব্যাংকের উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-০৭ ১০:৪৯:২৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোক্তা শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটির উদ্যোক্তা মোহাম্মদ নাদের খান তার মালিকানাধীন ৯৪ লাখ ২৫ হাজার শেয়ার মেয়েকে উপহার হিসেবে ও কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার সৈয়দা তাসনুভা খানমের কাছে হস্তান্তর করেছেন।
এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে তার মালিকানাধীন শেয়ারগুলো হস্তান্তর করেছেন। এর আগে ৩ সেপ্টেম্বর শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন তিনি।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













