বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-১২ ১৫:৫৬:৪৬
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সোমবার বৈঠক করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা।
সোমবার (১২ আগস্ট) বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এ তথ্য জানান।
এর আগে আজ বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে বিএনপি স্থায়ী কমিটি সদস্যরা অংশ নেবেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














