গ্রামীণ ক্যাপিটালের প্যানেল ব্রোকার ইউসিবি স্টক ব্রোকারেজ
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০৮-১৫ ০৯:৫৬:৪৪
দেশের অন্যতম শীর্ষ ব্রোকারেজ ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড এর সাথে প্যানেল ব্রোকারের চুক্তি করেছে গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট। বুধবার ঢাকার মিরপুর ২-এ গ্রামীণ টেলিকম ভবনে এই চুক্তি হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশা এবং গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল আলীম।
এসময়ে আরও উপস্থিত ছিলেন ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের সিওও সৈয়দ আদনান হুদাসহ দুই দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














