গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে মামাতো ও ফুপাতো ২ বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামে এ ঘটনা ঘটে। সুবাইতা খাতুন সাদুল্লাপুরের দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে ও রোকাইয়া আকতার তালুক সর্বানন্দ গ্রামের রাবিবুল ইসলামের মেয়ে।
স্বজনরা জানায়, ওই সময় শিশু রোকাইয়া ও সুবাইতা বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর আশপাশের লোকজন দেখতে পেয়ে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, তালুক সর্বানন্দ এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।
এনজে