গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৬-২৮ ১২:২০:৩২
গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে মামাতো ও ফুপাতো ২ বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামে এ ঘটনা ঘটে। সুবাইতা খাতুন সাদুল্লাপুরের দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে ও রোকাইয়া আকতার তালুক সর্বানন্দ গ্রামের রাবিবুল ইসলামের মেয়ে।
স্বজনরা জানায়, ওই সময় শিশু রোকাইয়া ও সুবাইতা বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর আশপাশের লোকজন দেখতে পেয়ে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, তালুক সর্বানন্দ এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













