আশুলিয়া বন্ধ ঘর থেকে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৬-০৯-০৫ ১০:৫৭:১১


সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে এক পুরুষ, নারী ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন।

এ ব্যাপারে তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।

এনজে