বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-০৫ ১১:৪৮:১২
বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজ থেকে ৩০ কিলোমিটার দূরে ভিয়াকা শহরে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
কর্তৃপক্ষ আরও জানায়, বিস্ফোরক রাসায়নিক মজুত রাখা একটি স্থাপনায় স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এর মূল কারণ এখনও জানা না গেলেও ধারণা করা হচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আতশবাজির মজুতে এর সূত্রপাত হয়েছে।
ভিয়াকা শহরের হেলথ ডিরেক্টর রিটা নেব্রাস্কা স্থানীয় একটি টিভি চ্যানেলকে বলেন, ১০-১৫ জনের মতো মারা গেছে। আরও ৬২ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।
তিনি আরও জানান, আহতদের মধ্যে ১৪ জনকে লা পাজের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে থার্ড ডিগ্রি বার্ন থাকা একটি মেয়েও আছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














