রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৩৪ জন গ্রেফতার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-০৫ ১১:৫৫:১১
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৪২ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৩৬ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৩৬ জন ও গোয়েন্দা বিভাগে ৭ জন রায়েছেন।
অভিযানকালে একটি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩৫৮৯ পিস ইয়াবা, ৯ দশমিক ৪ গ্রাম হেরোইন, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি বুপ্রেনরফিন ইঞ্জেকশন, নগদ ১৫৪০ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












