রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাপানের টোকিওতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
দোয়া মাহফিলে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ জাপানে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএইচ