মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে টোকিওতে দোয়া মাহফিল

আপডেট: ২০২৫-০৭-২৩ ১৫:৫৭:০৩


রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাপানের টোকিওতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

দোয়া মাহফিলে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ জাপানে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএইচ