ডিএমপির ২ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-০৩ ১৭:২০:৪৪
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, ট্রাফিক এডমিন প্লানিং অ্যান্ড রিসার্চ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. খালিদ বোরহানকে ডিসিপ্লিন-২ বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার জাকির হোসেন সুমনকে (ট্রাফিক এডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ) ডিএমপি অতিরিক্ত কমিশনারের (ট্রাফিক) দপ্তরে পদে পদায়ন করা হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














