শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বিচারকের প্রতি অনাস্থা : খালেদার আবেদনের আদেশ ৮ মার্চ
প্রকাশিত - মার্চ ৫, ২০১৭ ৫:১৫ পিএম


জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারকের প্রতি অনাস্থা জানানো সংক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর হাইকোর্টের শুনানি শেষ হয়েছে।
আগামী ৮ মার্চ এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের ডিভিশন বেঞ্চ। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মোহম্মদ আলী ও দুদকের পক্ষে খুরশিদ আলম খান শুনানি করেন।
ঢাকা বিশেষ জজ আদালত-৩ এ মামলাটি বিচারাধীন রয়েছে। এই বিচারকের প্রতি অনাস্থা জানানো আবেদন খারিজ করে দেন বিচারক আবু আহম্মদ জমাদার। ওই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.