বিচারকের প্রতি অনাস্থা : খালেদার আবেদনের আদেশ ৮ মার্চ
প্রকাশ: ২০১৭-০৩-০৫ ১৭:১৫:৩৬
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারকের প্রতি অনাস্থা জানানো সংক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর হাইকোর্টের শুনানি শেষ হয়েছে।আগামী ৮ মার্চ এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের ডিভিশন বেঞ্চ। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মোহম্মদ আলী ও দুদকের পক্ষে খুরশিদ আলম খান শুনানি করেন।
ঢাকা বিশেষ জজ আদালত-৩ এ মামলাটি বিচারাধীন রয়েছে। এই বিচারকের প্রতি অনাস্থা জানানো আবেদন খারিজ করে দেন বিচারক আবু আহম্মদ জমাদার। ওই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













