বগুড়া জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৮-২৯ ১৮:৩০:০৩
রাজশাহী বিভাগের বগুড়া জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলের অভ্যন্তরীণ বিষয় এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার বিষয়েও নেতাদের সঙ্গে মতবিনিময় হওয়ার কথা রয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














