বিশ্ব অটিজম দিবসে রাবিতে সেমিনার
প্রকাশ: ২০১৭-০৪-০২ ১৫:২৯:১৬
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘স্বকীয়তা ও আত্ম-প্রত্যয়ের পথে’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের কনফারেন্স কক্ষে আয়োজিত সেমিনারে দুইটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
প্রবন্ধ দুইটি উপস্থাপন করেন ক্লিনিক্যাল সাইকোলিস্ট ও বিভাগের সহকারী অধ্যাপক তানজীর আহমদ তুষার ও ড. আনোয়ারুল হাসান সুফি। প্রবন্ধে অটিজম সমস্যা ও প্রতিকার বিষয়ে আলোচনা করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাজমা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন সেমিনারের আহ্বায়ক ড. আঞ্জুমান শিরীনসহ বিভাগের শতাধিক শিক্ষার্থী।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













