
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভেঙে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ৫ বিলিয়ন অর্থাৎ দ্বিগুণ করার দাবি জানিয়েছে এফবিসিসিআই।
সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এক বৈঠকে এ দাবি জানান ব্যবসায়ী নেতারা।
একক ঋণসীমা ১০ শতাংশ বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাবও দেন ব্যবসায়ীরা।
ঋণের সুদের হার এক অংকে রাখা এবং খেলাপি ঋণের নিয়ম শিথিল করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
এসময় এফবিসিসিআই প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করে আমদানির জন্য প্রয়োজনীয় ডলার সরবরাহ, এলসি খোলার নিয়ম সহজীকরণ এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে বিশেষ সুবিধা দাবি করে।
বিএইচ