ইডিএফ ফান্ড ৫ বিলিয়ন করার দাবি এফবিসিসিআইয়ের

অর্থনীতি ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-০৬ ১৪:২৯:২০


‎বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভেঙে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ৫ বিলিয়ন অর্থাৎ দ্বিগুণ করার দাবি জানিয়েছে এফবিসিসিআই।

‎সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এক বৈঠকে এ দাবি জানান ব্যবসায়ী নেতারা।

‎একক ঋণসীমা ১০ শতাংশ বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাবও দেন ব্যবসায়ীরা।

‎ঋণের সুদের হার এক অংকে রাখা এবং খেলাপি ঋণের নিয়ম শিথিল করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

‎এসময় এফবিসিসিআই প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করে আমদানির জন্য প্রয়োজনীয় ডলার সরবরাহ, এলসি খোলার নিয়ম সহজীকরণ এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে বিশেষ সুবিধা দাবি করে।

বিএইচ