ত্রিশালে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩
আপডেট: ২০১৭-০৫-২৭ ১৫:৩৭:০১
ছবি: ইত্তেফাকের সৌজন্যে

ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে আরো ২০ জন। শনিবার ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ লিডার শামছুদ্দিন আহমেদ জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগান নামক স্থানে জেলার মুক্তাগাছা থেকে ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই এক শিশু (৮) ও এক নারী (২০) নিহত হন এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো একজন।
আহতদের ত্রিশাল ও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
ত্রিশাল থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













