পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৫ নভেম্বর বিকাল ৫টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
সভায় গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
কোম্পানিটি গত বছর ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
উল্লেখ্য, কোম্পানিটি ১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।