পর্ষদ সভা করবে অ্যাটলাস বাংলাদেশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২৫ ১৫:৪৮:১৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৫ নভেম্বর বিকাল ৫টায় এ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

সভায় গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

কোম্পানিটি গত বছর ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

উল্লেখ্য, কোম্পানিটি ১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।