উত্থানে শুরু পতনে শেষ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-০৮ ১৪:২৪:০৯


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩ টির, দর কমেছে ২৫২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬১ টির।

ডিএসইতে ৫৯০ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৯ কোটি ১১ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৭১ কোটি ৩২ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২৩ পয়েন্টে।

সিএসইতে ২০১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮২টির দর বেড়েছে, কমেছে ৯৫টির আর ২৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এসকেএস