কৃষিমন্ত্রী আমিন উর রশিদের মা মারা গেছেন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-০৮ ১৪:৩৭:১১
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে আমেনা বেগমের বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমার জানাজা নামাজ ও দাফনের সময়সূচি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














