প্রকিউরমেন্ট ইনোভেশন অ্যাওয়ার্ড বিশ্বব্যাংকের সহায়তায়
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১২-১৩ ১৮:৪০:২১
অন্যান্য বছরের মতো এবারও দক্ষিণ এশিয়া প্রকিউরমেন্ট ইনোভেশন অ্যাওয়ার্ড ২০১৮-এর জন্য এন্ট্রি আহ্বান করা হয়েছে।
দক্ষিণ এশিয়া পাবলিক প্রকিউরমেন্ট নেটওয়ার্ক (এসএপিপিএন), বিশ্বব্যাংক ও প্রকিউরমেন্ট আইনেট যৌথভাবে বিভিন্ন ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ডের আয়োজন করেছে। অ্যাওয়ার্ডের জন্য এন্ট্রি পাঠানোর শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০১৯।
অ্যাওয়ার্ড ঘোষণা করা হবে ২৮ ফেব্রুয়ারি। বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডের জন্য এন্ট্রি পাঠানোর বিষয়ে বিস্তারিত তথ্য http://procurement.org/sapia ওয়েবসাইটে দেয়া হয়েছে।
দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত ৮টি দেশের সরকারি সংস্থাগুলো বিশ্ববিদ্যালয় কিংবা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের যেগুলো সরকারি ক্রয় নিয়ন্ত্রণ কাঠামো অনুসরণ করে এবং এনজিও/কম্যুনিটিভিত্তিক সংস্থা- যেগুলো সরকারি ক্রয় ব্যবস্থাপনা, সচেতনতা, যোগাযোগ ও পর্যবেক্ষণে যুক্ত আছে তেমন প্রতিষ্ঠান এ অ্যাওয়ার্ডের জন্য কেস স্টোরি পাঠাতে পারবে।
সূত্র জানায়, এসএপিপিএন শক্তিশালীকরণে বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সিপিটিইউ’র আয়োজনে এসএপিপিএন’র আঞ্চলিক সম্মেলন ২০১৫ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সিপিটিইউ’র মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. ফারুক হােসেন ২০১৬ সালে এসএপিপিএন’র চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
২০১৭ সালে বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদফতর ইজিপি ব্যবহার শীর্ষক কেস স্টোরির জন্য দক্ষিণ এশিয়া প্রকিউরমেন্ট ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন করেছে।করা হয়েছিল। জরিমানা আদায় হওয়ায় তাঁকে মুক্তি দেওয়া হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














