টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১৫ বছর
প্রকাশ: ২০১৫-১১-১০ ১২:০৪:৪৭
১০ নভেম্বর ২০০০ সাল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পদাচরণা শুরু। দেখতে দেখতে ১৫ বছর হয়ে গেল। অথচ মনে হয় এই সেদিন বুঝি ইতিহাসে প্রথমবার দুই বাঙালি অধিনায়ক টস করতে নেমেছিলেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
১৫ বছরের টেস্ট ক্যারিয়ার দেখলে টাইগার সমর্থকরা কিছুটা হলেও হতাশই হবেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এ পর্যন্ত ৯৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ। ৭টিতে জয় আর ১৫টিতে ড্র করেছে টাইগাররা। তবে ব্যক্তিগত ক্যারিয়ারে বাংলাদেশের অনেক ক্রিকেটার অন্যদেশের ক্রিকেটারদের তুলনায় এগিয়ে রয়েছে। টেস্ট অলরাউন্ডারদের শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে একদিনের ম্যাচে বাংলাদেশের উন্নতি প্রশংসনীয়।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














