সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০৬ ০৯:৪০:২১
ফরিদপুরের সদর উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন।
সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ওসি সফুর রহমান জানান, মামুন পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে যশোর যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দূর্ঘটনাস্থলেই একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধারের কাজ চলছে বলে জানান ওসি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













