পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড নন-কনভার্টেবল রিডামবল কুপন বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। বন্ডটি ইস্যুর তারিখ থেকে সর্বোচ্চ ৭ বছরে অবসায়ন হবে। কোম্পানিটি নির্মাণাধীন প্রকল্পগুলোর চলতি মূলধন মেটাতে বন্ড ইস্যুর মাধ্যমে টাকা উত্তোলন করবে।যা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
সানবিডি/এসকেএস