বন্ড ইস্যু করবে ইউনিক হোটেল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৩ ১৫:০২:২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত  সেবা ও আবাসন খাতের  কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড নন-কনভার্টেবল রিডামবল কুপন বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। বন্ডটি ইস্যুর তারিখ থেকে সর্বোচ্চ ৭ বছরে অবসায়ন হবে। কোম্পানিটি নির্মাণাধীন প্রকল্পগুলোর চলতি মূলধন মেটাতে বন্ড ইস্যুর মাধ্যমে টাকা উত্তোলন করবে।যা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস