ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে মুজিব কর্নার উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১১ ১৪:৩৬:২৮
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে (ইউসিবি) মুজিব কর্নার উদ্বোধন করা হয়। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এর উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান আখতার মতিন চৌধুরী, পরিচালক নুরুল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরীসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













