এনসিসি ব্যাংক ভবনে মুজিব কর্নার উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৮ ১০:৪৪:১০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও সরকার ঘোষিত মুজিব বর্ষ-২০২০ পালন উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঢাকার মতিঝিলে এনসিসি ব্যাংক ভবনে মুজিব কর্নার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। এ সময় ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এসএম আবু মহসীন, সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী মন্টু, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ইতরাত হোসেন, পরিচালক আমজাদুল ফেরদৌস চৌধুরী, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, মিস তানজীনা আলী, স্বতন্ত্র পরিচালক নুরুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













