পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা করেনা ভাইরাস আতঙ্কে স্থগিত করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩১ মার্চ, বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরে জানানো হবে।
কোম্পানিটির সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত সময়ের অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
সানবিডি/এসকেএস