তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা স্থগিত

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৪ ১৩:৩৭:৩৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা করেনা ভাইরাস আতঙ্কে স্থগিত করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩১ মার্চ, বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।  বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরে জানানো হবে।

কোম্পানিটির সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত সময়ের অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস