করোনায় আরও ৩৬ জনের প্রাণহানী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১২-০৭ ১৬:৪৭:৪০


মহামারি করোনাভাইরাসে সারাদেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৬ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ৮৭৪ জনে।এছাড়া করোনা শনাক্ত হয়েছেন ২১৯৮ জনের। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৭৯ হাজার ৭৪৩ জনে।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সানবিডি/নাজমুল/০৪:৪৭/০৭.১২.২০২০