রাজধানীর শাহবাগ এলাকা থেকে ২ জনের মরদেহ উদ্ধার

প্রকাশ: ২০২৬-০৯-১২ ১৬:২৭:৩৫


রাজধানীর শাহবাগ এলাকার জাতীয় ঈদগাহের প্রধান ফটকের সামনের ফুটপাত এবং কদম ফোয়ারা মোড় থেকে দুইজ‌নের মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। নিহত ব‌্যক্তিরা ভবঘুরে ছি‌লেন ব‌লে ধারণা করছে পু‌লিশ। তাদের বয়স আনুমানিক (৬৫) ও (৪৫) বছর।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। প‌রে ময়নাতদন্তের জন্য মর‌দেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, খবর পেয়ে সুপ্রিম কোর্ট সংলগ্ন ফুটপাত ও জাতীয় ঈদগাহের পাশ থেকে দুজ‌নের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। তাদের বয়স হবে আনুমানিক (৬৫) ও (৪৫) বছর।

তা‌দের পরিচয় শনাক্তের জন‌্য সিআইডির ফরেনসিক টিম কাজ কর‌ছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ওই দুই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এনজে