সারাদেশে করোনায় ৩২ জনের প্রাণহানী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১২-০৮ ১৬:১২:০৮
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ৭। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৯০৬ জনে দাঁড়াল।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সানবিডি/নাজমুল/০৪:১১/০৮.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












