সারাদেশে করোনায় ২৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১২-০৯ ১৭:১১:৪১
সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৮ জন ও নারী ৬ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৯৩০ জনে।
বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সানবিডি/নাজমুল/০৫:১১/০৯.১২.২০২০সানবিডি/নাজমুল/০৪:৫৩/০৯.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












