করোনায় আরও ৩২ জনের প্রাণহানী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১২-২১ ১৬:২২:৩৩


সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৯ জন নারী। তাদের মধ্যে ৩০ জন হাসপাতালে চিকিৎসাধীন ও দুজন বাড়িতে মারা যান। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৩১২ জনে।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সানবিডি/নাজমুল