করোনাভাইরাসে আরও ১৯ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১২-২৪ ১৬:২৬:৩২
সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৩৭৮ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ২৩৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬ হাজার ১০২ জনে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে কোভিড-১৯ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।
সানবিডি/নাজমুল






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












