২৪ ঘণ্টায় ২৪ জনের প্রাণহানি, শনাক্ত ৯১০

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০১-০৪ ১৭:১৫:৫৯


সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৪ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ জন ও নারী ৬ জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৬৫০ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৮০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৭০১টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩২ লাখ ৭২ হাজার ৪২৩টি।

সানবিডি/নাজমুল