করোনায় আরও ৩১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০১-০৭ ১৭:১৬:৩৯


সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭১৮ জনে। এর আগে বুধবার  করোনায় আক্রান্ত হয়ে মারা যান ১৭ জন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সানবিডি/নাজমুল