সিইউও পদে পদান্নোতি পেল নোবিপ্রবির দুই শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৩-২৯ ২০:২৫:০৬
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সর্বোচ্চ র্যাংক সিইউও (ক্যাডেট আন্ডার অফিসার) হিসেবে ময়নামতি রেজিমেন্টের ৬ নং ব্যাটালিয়নের নির্বাচিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট মোঃ নুরুল আবছার এবং ক্যাডেট সার্জেন্ট নুসরাত জাহান।
ক্যাডেট সার্জেট থেকে সিইউও পদে পদান্নোতি পাওয়া মোঃ নুরুল আবছার ব্যবসা প্রশাসন বিভাগের ২০১৬ -২০১৭ এবং নুসরাত জাহান বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ অধ্যায়ন বিভাগের ২০১৬ – ২০১৭ বর্ষের শিক্ষার্থী।
২৮ শে মার্চ (রবিবার) তারা সিইউও পদের জন্য ময়নামতি রেজিমেন্টের সদর দপ্তরে লিখিত পরীক্ষা, ড্রীল, কমান্ড এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচিত হোন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













